একাই দলকে টেনে নিচ্ছেন মুশফিক

দলের বিপর্যয়ে হাল ধরেছেন মুশফিকুর রহিম। চলতি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক-টু ব্যাক অর্ধশতক করেছেন মুশফিক। এটি তার ৪১তম অর্ধশতক। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভাল হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারায় স্বাগতিকরা। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন লিটন দাস। এরপর ১০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মোসাদ্দেকও।

এর পর দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ।  দুই ভায়েরা মিলে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু নিজের ইনিংসকে লম্বা করতে পারেনি মাহমুদউল্লাহ। ব্যক্তি ৪১ রান করে তিনি আউট হন।  এর পর দ্রুত ফিরে গেছেন আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান। মুশফিক ৮৫ ও  সা সাইফউদ্দিন ২  রানে ব্যাট করছেন। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

ইত্তেফাক/ইউবি