বাস্তবের স্পাইডারম্যান ৭ বছরের শিশু!

পুরো বিশ্বে জনপ্রিয় মুভি সিরিজের মধ্যে অন্যতম মার্বেল স্টুডিওর স্পাইডারম্যান। সেটিতে দেখা যায় স্পাইডারের পোশাক পরিধান করে এক ভবন থেকে অন্য ভবনে কিংবা অনেক উচু বিল্ডিংয়ে আনায়াসে বেয়ে উঠে যাচ্ছে নায়ক। কিন্তু বাস্তবে এমন দৃশ্য দেখা যায় না। কারণ, সাধারণ মানুষের পক্ষে এমনটা অসম্ভব। এবার সেটিকেই যেন সম্ভব করে দেখালেন মাত্র ৭ বছর বয়সী এক বালক!

যুক্তরাজ্যের লিভারপুল একাডেমির ফুটবলার ৭ বছর বয়সী আরত হোসেইনি। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকবারের (৮ বার) চেষ্টায় ঘরের দেয়াল বেয়ে উঠতে সক্ষম হয়েছে আরত। পরে সুন্দরভাবে নেমেও আসে।

 

This Kid is my Guru ???? ???? ???????? pic.twitter.com/eiUPxxLzzG

— Dr. M V Rao, IAS (@mvraoforindia) May 27, 2021

 

বৃহস্পতিবার (২৭ মে) টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ভারতের আইএএস অফিসার ড. এমভি রাও। মাত্র ৫৯ সেকেন্ডের এই ভিডিওতে বালকটির সফলতা দেখানো হয়েছে। তবে প্রথমবারের চেষ্টাতেই কিন্তু সফল হয়নি সে। ধীরে ধীরে সে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে।

ক্যাপশনে লেখা হয়েছে, এই শিশু আমার গুরু। এদিকে নেটিজেনরা ভিডিওটির নিচে নানান মন্তব্য করছেন। তাদের প্রায় সবাই শিশুটির এমন কৃতিত্বের প্রশংসা করছেন।

অবশ্য ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ২০১৮ সালের ২১ মার্চ। বালকটির ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়েছিল। এখন নতুন করে আবার ভাইরাল হচ্ছে।

ইত্তেফাক/টিএ