জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা:ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইংরেজি

বরুণ চন্দ্র সরকার, শিক্ষক

সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়, শরিয়তপুর

 

NARRATION

“ Must” এর পরিবর্তন

Must  সাধারণত : had  to তে পরিণত হয়।           

Direct:Ruma said, “ I must do the work.” Indirect:Ruma  said that she had to do the work.# First person- এ must কোনো ভবিষ্যত কাজের  দ্বারা বাধ্যবাধকতা  বোঝাতে  Indirect speech এ would have to তে পরিণত হয়।Direct: He said, “ we must leave the house if the rent is increased.”Indirect:He said that they  would have to leave the house if the rent was increased. চিরকালীন বাধ্যবাধকতা  বোঝাতে  must   কোনো পরিবর্তন হয় না।

 Direct: The  teacher  said to his students, “You must obey your parents.

Iidirect: : The teacher said to his students  that they must obey their parents.

Direct speech-  এ “Thank you”  থাকলে তাকে indirect করার নিয়ম:

Structure:  Sub+thank/thanked+object.

Direct:He said, “Thank you.”

 Indirect:He thanked me.

Good-bye যুক্ত Direct speech  কে Indirect করার নিয়ম:

Sub+bid/bade+object+good-bye

Direct:He said, “Good-bye my friends.”

Indirect: He bade his good-bye.

Direct speech- এ Good morning/ good evening/good night থাকলে  indirect  করার নিয়ম:

Structure: Sub+wish/wished+object+good morning/good evening/good night.

Direct:I said to him, “Good morning.”

Indirect: I wished him good morning.

Reporting verb ও তার  sub এবং object উল্লেখ না থাকলে the speaker said to the person spoken to লিখে Indirect করতে হয়।

Direct: “I shall go to school tomorrow”

Indirect: The speaker said to the person spoken to that he (s) would go to school the next day.
 Direct speech- এ বক্তা ও শ্রোতা উভয় proper noun  হলে  Indirect  করার সময় pronoun এর পাশে ব্রাকেটের মধ্যে উক্ত pronoun টি যে ব্যক্তির পরিবর্তে বসেছে সেই ব্যক্তির নামের প্রথম অক্ষর লিখতে হয়।

 Direct: Sumon said to Ripon, “ I have taken your book.”

 Indirect: Sumon told Ripon that he (s) had taken his (R) book.

Assertive Sentence:
Assertive Sentence- এর Indirect Speech-এ Reporting verb of Saying-কে পরিবর্তন না করলে ও চলে। তবে object থাকলে ‘Tell’ verb- ও ব্যবহূত হয়। উভয় স্থলে that দিয়ে যোগ করা হয়ে থাকে। যেমন:-
Structure: Sub+say/tell+object( যদি থাকে)+that+reported speech এর sub+verb+ext.

Direct : Luna said to Rina, ‘I helped you.’
Indirect : Luna said to  Rina that he had helped him.
Direct : She said to me, ‘I love you.’
Indirect : She said to  me that she loved me.
Interrogative Sentence:
Interrogative Sentence- এর Indirect Speech-এ
Reporting verb of saying-  এর পরিবর্তে ask, enquire of,   প্রভৃতি verb ব্যবহূত হয়।
Indirect  করতে That  যুক্ত হয় না।
Auxiliary verb  Sentence শুরু হলে if  whether দিয়ে যুক্ত করতে হয়।

 

০০০

 

বাংলাদেশ বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি, শিক্ষক

সরকারি হাইমচর মহাবিদ্যালয় ,চাঁদপুর

 

 

 

 

 

১। বাংলায় স্বাধীন সুলতানি  শাসন প্রতিষ্ঠা করেন কে ?                                                                                                                                                       (ক) নবাব সিরাজউদ্দৌলা

(খ) ফকরুদ্দিন মোবারক শাহ

(গ) নবাব আলীবর্দি খাঁ

(ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি।

২। শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাত্স্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-                                                                      (i) দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত

(ii) বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত (iii) শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল।

নিচের কোনটি সঠিক

(ক) iও ii   (খ) ও iiও iii

(গ)iও iii   (ঘ) i, iiও iii।                                                                                                                    নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : আশার দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বলেন যে,বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে হত। তবে তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো।                                                                                            ৩। আশার দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে ?

(ক) নবাব শাসন  (খ) সুবেদার শাসন 

(গ) দ্বৈত শাসন   (ঘ) ইংরেজ শাসন।

৪। বর্ণিত ঘটনার ফলে-                                                                                                                                                       (i) দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে

(ii) জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়

(iii) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠে।

নিচের কোনটি সঠিক

(ক) i    (খ) ii   (গ) iii   (ঘ) i, ii ও iii                                                                                                                  ৫। ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার জনসংখ্যা কত ছিল ?

(ক) ৩ কোটি   (খ) ৪ কোটি 

(গ) ৫ কোটি   (ঘ) ৬ কোটি।

৬। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে ?                                                                                                                                                  (ক) ১৭৫৭ সালের ২৩ জুন

(খ) ১৮৫৭ সালের ২৩ জুন

(গ) ১৭৫৭ সালের ৩০ মার্চ

(ঘ) ১৭৭৫ সালের ২৬ মার্চ ।

৭। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে-

(i ) দুর্ভিক্ষ দেখা দেয়

(ii) প্রজারা অতিরিক্ত কর দিতে বাধ্য হয়

(iii) রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়।

নিচের কোনটি সঠিক

ক)i  (খ) i ও iii     (গ) i ও ii  (ঘ) i,ii ও iii।                                                                                                                  ৮। ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি হয় কত সালে ?

(ক) ১৬৪৮ সালে                  (খ) ১৬৫৮ সালে

(গ) ১৬৭৮ সালে                  (ঘ) ১৬৯৮ সালে ।

৯। ১৮৫৩ সালে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করেছিল কোন ঔপনিবেশিকরা ?

(ক) ফরাসি                         (খ) পর্তুগিজ

(গ) ওলন্দাজ                       (ঘ) ব্রিটিশ।

১০। পলাশীর যুদ্ধের মাধ্যমে-                                                                                                                                                                                    (i) ঔপনিবেশিক শক্তির বিজয়

(ii) ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে

(iii) শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii।                                                                                                          ১১। ভাস্কো-ডা-গামা কোন দেশের নাগরিক ছিলেন?                                                                                                                                (ক) ফ্রান্স (খ) পর্তুগাল (গ) জাপান (ঘ) ইতালী ।

১২। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাংলা জুড়ে-                                                                                                

 (i) মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে

(ii) মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে                                                                           (iii) মুসলিম শাসন তিনটি প্রদেশে বিভক্ত ছিল।

নিচের কোনটি সঠিক

(ক) iও iii (খ) iii (গ)ii ও iii (ঘ) i,ii ও iii                                                                                                 ১৩। বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে পরিলক্ষিত হয়-

(i)  দেশপ্রেমের চেতনা (ii) শিক্ষার প্রতি উদাসীনতা              (iii) রাজনৈতিক সচেতনতা।

নিচের কোনটি সঠিক

(ক) i  (খ) ii     (গ) i ও iii     (ঘ) i,ii ও iii

১৪। ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে কে হুগলিতে আসেন -

(ক) লর্ড ক্যানিং   (খ) উইলিয়াম হেজেজ

(গ) লর্ড হার্ডিঞ্জ   (ঘ) ওয়ারেন হেস্টিংস।

১৫। মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ?

(ক) গুপ্ত  (খ) মোঘল  (গ) পাল  (ঘ) সেন ।

১৬। বঙ্গভঙ্গের ফলে-

(i) সাম্প্রদায়িক দ্বন্ধ স্পষ্ট হয়

(ii) দ্বি-জাতি তত্ত্বের উদ্ভব হয় 

(iii) মুসলিম লীগের জন্ম ত্বরান্বিত হয়।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii ।                                                                                                               ১৭। বাংলা বিভক্ত হয় কত সালে ?

(ক) ১৮৫৭ সালে    (খ) ১৯০৩ সালে

(গ) ১৯০৫ সালে    (ঘ) ১৯১১  সালে

১৮। ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে ?

(ক) ১১৭৬ সালে   (খ) ১২৭৬ সালে

(গ) ১৩৭৬ সালে   (ঘ) ১৪৭৬ সালে।

১৯। বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে ?

(ক) ইসা খাঁর            (খ) লক্ষণ সেনের 

(গ) গোপালের           (ঘ) নবাব সিরাজউদ্দৌলার।

 

উত্তর : ১ (খ), ২ (গ), ৩ (গ), ৪ (গ), ৫ (ক),

৬ (ক), ৭ (ঘ), ৮ (ক), ৯ (ঘ), ১০ (ঘ), ১১ (খ), ১২ (ক), ১৩ (গ), ১৪ (খ), ১৫ (ক), ১৬ (ঘ),১৭ (গ),১৮ (ক),১৯ (ঘ)