আবেদীন জনী
কাজ বাগাতে কোথাও গেলে
হিজলতলার জিতেন বাবু
একটা করে তেলের শিশি
সঙ্গে করে নিতেন বাবু।
ঘাড়ত্যাড়া সব কর্তা মশাই
হোক না যতোই কিপটে-কসাই
খাঁটি তেলের নিখাদ মালিশ
সঠিকভাবে পেলেই কাবু।
তেল মালিশে খুব পাকা সে
তাই তো জিতেন গর্ব করে
তেলটা এখন দরকারি খুব
তেল ছাড়া আজ ক’জন নড়ে?