‘পুরোনো কথা বলতে আবারো বলিউডে আসিনি’

বিনোদন ডেস্ক

 

দীর্ঘদিন পর আবারো বলিউডে ফিরেছেন নার্গিস ফাখরি। শিগগিরই তার নতুন সিনেমা ‘অমাবস্যা’ রিলিজ পেতে যাচ্ছে। এরইমধ্যে সিনেমাটির ট্রেইলরও রিলিজ হয়েছে। বর্তমানে সিনেমার প্রমোশনে ব্যস্ত রয়েছেন কলাকুশলীরা। শুরুর দিকে নার্গিস প্রচারণায় যুক্ত থাকলেও এখন আর পাওয়া যাচ্ছে না তাকে। যার কারণ পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন। সিনেমার প্রচারণায় গিয়ে সিনেমার চেয়ে তার পুরোনো সম্পর্ক নিয়ে তাকে বেশি প্রশ্ন করা হচ্ছে।

এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘পুরোনো কথা বলতে আবারো বলিউডে আসিনি। এখানে সিনেমার প্রচারণার জন্য আছি। এর বাইরে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক হবে না।’

উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের পরই মুম্বাই ছাড়েন নার্গিস ফাখরি। ‘ধুম’ অভিনেতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সেসময় কোনোরকম মন্তব্য করেননি তিনি। শোনা যায়, উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে গিয়ে ম্যাট এলোঞ্জ নামের আরো একজনের সাথে সম্পর্ক তৈরি হয় নার্গিসের। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি বেশিদিন। বেশ কয়েকদিন একসঙ্গে থাকার পর ম্যাটের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় ‘হাউজফুল’ অভিনেত্রীর। ম্যাটের সঙ্গে বিচ্ছেদের পর ফের মুম্বাইতে ফিরে আসেন নার্গিস। কিন্তু সেসময় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে একবারেই নারাজ হয়ে যান এ বলিউড অভিনেত্রী। আর এই বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে জর্জিত হয়েই নাকি অমাবস্যা’র প্রমোশন এড়িয়ে যাচ্ছেন নার্গিস।