ক্যামেরার সামনে প্রথমবার!

বিনোদন ডেস্ক

 

শোবিজের পথচলা শুরু  মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীর।

একটি মিউজিক ভিডিওর মডেল হতে যাচ্ছেন তিনি।

সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজার ‘দোতরা’ শিরোনামের গানে মডেল হবেন ঐশী। তার সাথে জুটি হিসেবে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে। ভিডিওটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। পহেলা বৈশাখে ভিডিওটি প্রকাশ করা হবে বলে জনা যায়।

গানটি লিখেছেন শ্রাবণ সাব্বির ও সুর করেছেন বিবেক। ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দেখা যাবে ঐশীকে।

মিউজিক ভিডিওটি নাচ-গান দিয়েই সাজানো হয়েছে। ঐশী বলেন, ‘আমি মাত্র শেখা শুরু করেছি। ভালো কাজের মধ্য দিয়ে ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই।’