ছবি ও কথা

৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’। এ ছবির মাধ্যমে জুটি হয়ে আসছেন কায়েস আরজু  ও পরীমণি। ছবিটি আমাদের সমাজের সাধারণ প্রেমের একটি গল্পে নির্মাণ করা হয়েছে। এতে আরজুকে একজন নাপিতের ছেলের ভূমিকায় দেখা যাবে। গ্রামের ছেলে, স্বপ্ন অনেক বড় এবং গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যুবক।  পরীমণিকে দেখা যাবে চেয়ারম্যানের মেয়ে জান্নাত চরিত্রে। ছবিটিতে সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ছবির একটি গানও থাকছে।

 

রিলিজ হলো সঙ্গীতশিল্পী পড়শির নতুন গান। হাবিব ওয়াহিদের সুর ও সঙ্গীতে হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেল এইচডব্লু প্রোডাকশনের ব্যানারে রিলিজ হয়েছে গানটি। ৯ মাস বিরতির পর পড়শির নতুন গান রিলিজ পেল

 

সম্প্রতি সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল শবনম ফারিয়া ও অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে জল জোসনা হয়ে ওঠে তারকাদের মিলনমেলা। এখানে আরো ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা