দেশে নতুন মোবাইল ব্যবহারকারী ১২ মিলিয়ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ১৫৭ মিলিয়ন। গত বছর প্রায় ১২ মিলিয়নের মতো নতুন মোবাইল ব্যবহারকারী যুক্ত হয়েছে এই তালিকায়। দেশের টেলিকম রেগুলেটরি সংস্থা এমন পরিসংখ্যানটি প্রকাশ করেছে গত বৃহস্পতিবার।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র দেয়া তথ্যানুযায়ী, ডিসেম্বর ২০১৮ সাল পর্যন্ত দেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৫৬.৯৮৯ মিলিয়ন।

বর্তমানে বাংলাদেশে চারটি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে, যার মধ্যে তিনটিই বিদেশি- সমর্থিত সেলফোন কোম্পানি। 

বিটিআরসির দেয়া তথ্যানুযায়ী, ২০১৮ সাল পর্যন্ত গ্রামীণফোন এর গ্রাহক সংখ্যা ৭২.৭৩২ মিলিয়ন, রবি আজিয়াটার গ্রাহক সংখ্যা ৪৬.৮৮৬ মিলিয়ন, বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩৩.৫১৮ মিলিয়ন এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৩.৮৫৪ মিলিয়ন।

সংস্থাটির দেয়া হিসেব অনুযায়ী ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৪৫.১১৪ মিলিয়ন।  

সূত্র :সিনহুয়া