মাহবুব শরীফ
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সর্বদাই দাবি করে যে, তাদের ইন্টারনেটের গতি অনেক ভালো। তাদের এমন দাবির সঙ্গে বাস্তবতার মিল খুব কম। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে কোনো রকম বাফারিং ছাড়া পছন্দের ভিডিও দেখার সেরা সময় সকাল ৪টা থেকে ৫টার মধ্যে। সকালে এই সময়ে যেকোনো অপারেটরের ডাটা স্পিড অনেক বেশি থাকে। সমীক্ষায় বলা হয়েছে, রাত ১০টার দিকে ইন্টারনেটের যে গতি থাকে সকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ওই স্পিড অন্তত ৫গুণ বেশি থাকে।
ওপেন সিগন্যাল নামক একটি প্রতিষ্ঠানের সমীক্ষানুযায়ী, ভারতের ২০টি শহরের স্মার্টফোন ব্যবহারকারীরা সকাল ৪টার দিকে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড পেয়েছে এই স্পিডের লেভেল ১৬.৮ এমবিপিএস। ওই ব্যবহারকারীরাই রাত ১০টার দিকে ডাউনলোড স্পিড পেয়েছে ৩.৭ এমবিপিএস।
শুধু সময়ই নয়, আপনার অবস্থানের উপরও নির্ভর করে ডাউনলোড স্পিড। ওপেন সিগন্যালের সমীক্ষানুযায়ী, ভারতের রাজধানীতে বসবাসকারীরা ডাউনলোড স্পিড পায় ৮.১ এমবিপিএস ও এলাহাবাদের বসবাসকারীরা পায় ৪.০ এমবিপিএস এবং হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, মুম্বই সর্বত্রই গড় ডাউনলোড স্পিড বেশ ভালো থাকে। তবে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরা ডাউনলোড স্পিড প্রাপ্তিতে অনেক পিছিয়ে রয়েছে। এদের মধ্যে রয়েছে কানপুর, পাটনা, লখনউ এবং জয়পুরের মতো শহরগুলি।
সমীক্ষার ভিত্তিতে বলা হয়েছে, ফাইভজির দিকে এগোনোর আগে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির উচিত দ্রুত ৪জি’র সমস্যার সমাধান করা। সারাদিন ধরে যাতে গ্রাহকরা অনায়াসে পরিষেবা গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।
সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রঞ্জন এস ম্যাথুস জানিয়েছেন, নতুন টাওয়ার তৈরি করা, ক্যাপাসিটি বাড়ানো, নেটওয়ার্ক অপ্টিমাইজেশনের মতো কাজ করা হচ্ছে, যাতে আগামীদিনে এই সমস্যার দ্রুত সমাধান বের করা যায়।
হা ই লা ই ট স
যতগুলো প্রতিষ্ঠান ইন্টারনেটের সেবা প্রদান করে থাকে তাদের প্রত্যেকেরই দাবি, তাদের ইন্টারনেট স্পিড সব চেয়ে বেশি। কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে বহুক্ষেত্রেই এই দাবির কোনো মিল থাকে না।
সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে নির্বিঘ্নে পছন্দের ভিডিও দেখতে চাইলে সেরা সময় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে।