ঢাকা শিবিরে যোগ দিলেন লুক রাইট

স্পোর্টস রিপোর্টার

একদিন আগেই উপুল থারাঙ্গাকে উড়িয়ে এনেছিল ঢাকা ডায়নামাইটস। গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমে অবশ্য হতাশ করেছেন এই শ্রীলঙ্কান ওপেনার। শূন্য রানে ফিরেছেন তিনি। এদিকে গতকাল ঢাকা শিবিরে যোগ দিয়েছেন আরও এক ওপেনার। ইংলিশ ক্রিকেটার লুক রাইট এসেছেন। গতকালই দলের সঙ্গে যোগ দেন তিনি। ঢাকা ডায়নামাইটসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইটান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ঢাকার একাদশে দেখা যেতে পারে লুক রাইটকে। ৩৩ বছর বয়সী এই ওপেনার এর আগেও বিপিএল খেলেছেন। ঢাকা গ্ল্যাডিয়েটরস ও রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন তিনি। ওপেনিং সমস্যার সমাধানে এবার লুক রাইট সাকিব বাহিনীর ভরসা হতে পারবেন কিনা তা স্পষ্ট হবে কয়েকদিনের মাঝেই।

গতকাল কুমিল্লার কাছে ১ রানে হেরেছিল ঢাকা। ১১ ম্যাচে পাঁচ জয় পাওয়া ঢাকা এখন বিপাকে আছে। প্লে-অফ খেলতে আজ খুলনার বিপক্ষে জিততেই হবে সাকিবদের।