চট্টগ্রামে কিশোর ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে শুরু হওয়া এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব শুভ সূচনা করেছে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী দিনের খেলায় শোভনীয়া ক্লাব ৪-০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। দলের হয়ে তপু ও সবুজ ২টি করে গোল দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন লিগের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক সাহির আহমেদ, রাহিল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, ডিএফএ সহ-সভাপতি এস এস শহিদুল ইসলাম, সদস্য সচিব ওয়াহিদ দুলাল প্রমুখ।