আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। মনোনয়ন পেতে প্রার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের মন রক্ষার চেষ্টা করছেন। এসব সম্ভাব্য প্রার্থীরা ব্যানার পোস্টার তোরণ দিয়ে ঢেকে ফেলেছেন গোটা উপজেলা। বসে নেই কর্মী-সমর্থকরাও। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আওয়ামী লীগ থেকে কাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। সম্ভাব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, হরগজ ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান জ্যোতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন গোলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মোঃ আফাজউদ্দিন মাস্টার, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সফিউল আলম জুয়েল। সম্ভাব্য ভাইস চেয়াম্যান প্রার্থীরা হলেন: উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক ও সাংবাদিক জেড এইচ রিপন, উপজেল যুবলীগের সাবেক সহ-সভাপতি তারেক হাসান তুলু, জাতীয় পার্টি সাটুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার মাস্টার, অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ খুরশেদ আলম মাস্টার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রত্যাশীরা হলেন: উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মমতাজ বেগম, আওয়ামী লীগ নেত্রী শিউলী আক্তার, আল্পনা রানি গোস্বামী ও সুবর্ণা আক্তার স্বর্ণা।