তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সাথে বৃহস্পতিবার মতবিনিময় করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিনুল ইসলাম সোহেল, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নাছিরউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ ভূঁইয়া, উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য নুরুন নাহার পারভীন, উপজেলা মহিলা লীগের আহ্বায়ক হাছিনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন, মহিলা নেত্রী নাছিমা আক্তার ও শাকিলা পারভীন উপস্থিত ছিলেন।