চিকিত্সক সংকটে প্রত্যাশিত চিকিত্সা সেবা পাচ্ছে না রোগীরা

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিত্সকের পদ থাকলেও বেশ কয়েকজন চিকিত্সকের পদ শূন্য রয়েছে বলে জানা গেছে। ছয়জন চিকিত্সক প্রেষণে রয়েছেন। এ ছাড়া একজন চিকিত্সক দির্ঘদিন ধরে কর্মস্থলে আসছেন না। ফলে প্রত্যাশিত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মির্জাপুরবাসী।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহরিয়ার হোসেন সাজ্জাত বলেন, ‘নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালে ১৮ জন চিকিত্সকের পদ থাকলেও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে। একজন চিকিত্সক তিন বছর ধরে কর্মস্থলে আসছেন না। এ ছাড়া ছয়জন চিকিত্সক প্রেষণে আছেন। যারা রয়েছেন, তারা শিফটে কাজ করেন।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার হোসেন সাজ্জাত বলেন, নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালে ১৮ জন চিকিত্সকের পদ থাকলেও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ শূন্য হয়েছে। ডা. রেজওয়ানা ইসলাম গত তিন বছর ধরে নিরুদ্দেশ আর ছয়জন চিকিত্সক তাদের সুবিধাজনক স্থানে বিভিন্ন এলাকায় প্রেষণে। একজন চিকিত্সকের নিরুদ্দেশের বিষয়টি লিখিতভাবে জেলা সিভিল সার্জনকে জানোনো হয়েছে।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন মো. কবির হোসেন জানান, তিন বছর ধরে চিকিত্সকের নিরুদ্দেশের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।