করোনাকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিলের সুপারিশ করেছে পশ্চিমবঙ্গের বিশেষজ্ঞ কমিটি। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল রাজ্য সরকার। সেই কমিটিই রাজ্যের করেনা পরিস্থিতি পর্যালোচনা করে তাদের রিপোর্ট পেশ করেছে।
বর্তমান পরিস্থিতিতে রাজ্যে মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে এই কমিটি রাজ্যকে রিপোর্ট দিয়েছে। তবে পরীক্ষা না নিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের মেধার মূল্যায়ন সম্ভব, তা নিয়ে নিজেদের মতামত জানিয়েছে এই কমিটি। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিলের সুপারিশ করা হয়েছে মাত্র। এখনও এব্যাপারে পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।
বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা ঝুঁকি হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। কারণ হিসেবে তারা বলছেন, যে বয়সের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের কারও টিকাকরণ হয়নি। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। সব দিক বিবেচনা করেই এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধের সুপারিশ করেছে কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
ইত্তেফাক/এএইচপি