ফেনী প্রতিনিধি
ফেনীতে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদরে উপজেলার আলোকদিয়া গ্রামের সড়কের পাশে ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে সড়কের পাশে ঝোপে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা দুর্বৃত্তরা যুবকটিকে অন্যত্র হত্যা করে লাশ ঝোপে ফেলে গেছে। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে ছিল নীল পেন্ট ও কালো সুয়েটার।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।