নরসিংদী প্রতিনিধি
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে বলেই সারাবিশ্বে আজ পরিচিত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ইতিবাচক ও গণতন্ত্রের রাজনীতি করে বলেই শেখ হাসিনা ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের সংসদে এসে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদোজ্জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নারায়ণগঞ্জ-আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।