ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন ও ১৫ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ফেনী: শুক্রবার সকালে ফেনীতে ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম রাজিব (৩)। সে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার মফিজ উল্যার ছে?লে।
ফেনী মডেল থানার এসআই মুনিরুল ইসলাম ট্রাক্টর চাপায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঁথিয়া (পাবনা): শুক্রবার সকালে সাঁথিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত হচ্ছে হেলপার রফিক।
সাঁথিয়ার মাধপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আক্কেলপুর (জয়পুরহাট): শুক্রবার দুপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম শাহিনুর রহমান (২৬)। তিনি নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মীয়-স্বজনরা শাহিনুর রহমানের লাশ তার বাড়িতে নিয়ে গেছেন।