চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. রাজু প্রকাশ সোহেল (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম। রাজু কর্ণফুলী থানার উত্তর বন্দর কোট্টাপাড়া এলাকার মোহাম্মদ শফির ছেলে।

এসআই মনিরুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. রাজুকে গ্রেফতার করা হয়েছে। সে পেশাদার ছিনতাইকারী। আনোয়ারা থেকে অস্ত্র নিয়ে সে চট্টগ্রাম শহরে ঢুকছিল। তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় বিভিন্ন অপরাধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান এসআই মনিরুল ইসলাম।