প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে উঠেই বাজিমাত করল কাতার। গতকাল শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত ফাইনালে দেশটি চারবারের চ্যাম্পিয়ন ও ফেভারিট জাপানকে ৩-১ গোলে হারিয়ে দেয়।
স্পানিশ কোচ ফেলিক্স সানচেজের অধীনে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার এর আগে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দিয়েছিল। ফাইনালের আগেই এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়া স্ট্রাইকার আলমোয়েজ আলি ১২তম মিনিটেই দলকে এগিয়ে দেন। আবদুল আজিজ হাতেমের ২৭ মিনিটের গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতার।
জাপানের হয়ে ৬৯ তাকুমি মিনামিনো ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না। যদিও শিরোপা লড়াইয়েও ফেভারিট ছিল জাপান। কিন্তু ৮৩ মিনিটে আকরাম আফিফের গোলে কাতারের জয় নিশ্চিত হয়ে যায়।