ছেলেকে বলির অনুমতি চেয়ে সরকারের কাছে দরখাস্ত তান্ত্রিকের

বিহারের বেগুসরাইয়ে নিজের ছেলেকে বলি দেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে দরখাস্ত পাঠালেন তান্ত্রিক।তার মতে, নরবলি কোনও অপরাধ হতে পারে না। তার সাধনার জন্য নরবলির প্রয়োজন। তাই তার নিজের ছেলেকেই বলি দিতে চান। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‌‘বিহারের বেগুসরাইয়ের মোহনপুর পাহাড়পুর গ্রামের বাসিন্দা তান্ত্রিক সুরেন্দ্রপ্রসাদ সিংহ বেগুসরাইয়ের এসডিও (সদর)-এর কাছে এই মর্মে দরখাস্ত করেছেন যে, তার আরাধ্যা দেবীকে সন্তুষ্ট করতে নরবলির প্রয়োজন। তাকে যেন এই কাজের অনুমতি দেওয়া হয়।’

আরও পড়ুন: মিতুর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন

সুরেন্দ্রপ্রসাদ সিংহ, ‘পাগলা বাবা’ নামেই সমাধিক পরিচিত। তার যথেষ্ট খ্যাতিও রয়েছে। তিনি তার আবেদনপত্রটির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তা ভাইরাল হতে শুরু করে। কিন্তু বেগুসরাইয়ের এসডিও সঞ্জীবকুমার চৌধুরী জানিয়েছেন, তিনি এমন কোনও আবেদনপত্র পাননি। 

ইত্তেফাক/কেকে