বাংলাদেশ ও বিশ্বপরিচয়
হিমন এডওয়ার্ড গোমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আমাদের মুক্তিযুদ্ধ
সুপ্রিয় বন্ধুরা, এবছর তোমরা প্রথম পাবলিক পরীক্ষা দেবে। পূর্বে তোমাদের বড় ভাই বোনেরা এরকম পাবলিক পরীক্ষা দিয়েছে। এটি খুব আনন্দের সারাদেশের সকল বন্ধুরা একই সঙ্গে পরীক্ষা হলে যাবে। মনে রাখবে সেটি কোনো কঠিন পরীক্ষা নয় সারাবছর যা তোমরা পড়বে শিক্ষক যা পড়াবেন তা থেকেই প্রশ্ন হবে। তাই নিয়মিত একটু একটু করে পড়ে যাও দেখবে খুবই আনন্দের সহিত পরীক্ষা দিতে পারছো।
১৫.মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
উত্তর : মুক্তিবহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। এগুলো হলো— ‘জেড ফোর্স’, ‘এস ফোর্স’ এবং ‘কে ফোর্স’।
১৬.কাদের নিয়ে মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী গঠিত হয়েছিল?
উত্তর : বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী।
১৭.যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
১৮.মুুক্তিযুদ্ধে সেক্টর ১ -এর সীমানা কী ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধে সেক্টর ১ -এর সীমানা ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত।
১৯.কাদেরকে ‘মুক্তিফৌজ’ বলা হতো?
উত্তর : ৩০,০০০ নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম মুক্তিফৌজ।
২০.‘জেড ফোর্স’— এর প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান। কে ফোর্স’—এর প্রধান কে ছিলেন?
উত্তর : ‘কে ফোর্স’—এর প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ।
২১. ইন্টেলিজেন্স গ্রুপের কাজ কী ছিল?
উত্তর : ইন্টেলিজেন্স গ্রুপের কাজ ছিল শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা।
২২.মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি কী ছিল?
উত্তর : মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় ধ্বনি ছিল ‘জয় বাংলা’।
২৩. সাধারণ মানুষ নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। তাঁরা কীভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন?
উত্তর : সাধারণ মানুষ থাকা, খাওয়া, তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে মুক্তিযোদ্ধাদের লড়াই চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিলেন।
২৪.‘অপারেশন সার্চলাইট’ কী?
উত্তর : ১৯৭১ সালের ২৫ এ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতির্কিত আক্রমন করে। এই আক্রমনের নাম দেয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’।
২৫.মুক্তিযুদ্ধে প্রাণ হারায় কত লাখ মানুষ?
উত্তর : মুক্তিযুদ্ধে প্রাণ হারায় প্রায় ৩০ লাখ মানুষ।