জ্যাম

ফয়েজ হাবীব

 

চলতি গাড়ি হঠাত্ করে

যাচ্ছে থেমে

যাত্রীগুলো এলোমেলো

গরম-জ্যামে!

কোন কারণে কার বারণে

থামল গাড়ি

যাত্রাপথে এ তো ভীষণ

বাড়াবাাড়ি।

 

শব্দদূষণ ঢাকার ভূষণ

কেমন জানি

জীবন কাজে মাঝে মাঝে

একটু মানি।

জ্যামের শহর গাড়ির বহর

যাক কমে যাক

ঢাকাবাসী মুখে হাসি

পাক ফিরে পাক।