টোকিওর জিকেই ইউনিভার্সিটি হসপিচটালে থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে কৃত্রিম ফুসফুস। ছবিতে সেটির কার্যকারিতা প্রদর্শন করছেন একজন গবেষক।
ফ্রান্সের প্যারট তৈরি করেছে ‘বেবপ ড্রোন’ নামের বিশেষ একটি ড্রোন যাতে থাকবে অত্যন্ত উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা। জাপানে সেটি প্রদর্শনের সময়কার ছবি এটি।
ডারপা আয়োজিত রোবটিক চ্যালেঞ্জের জন্য তৈরি হয়েছে ছবির রোবটটি। ভার্জিনিয়া-জার্মানি ইন্টার-ডিসিপ্লিনারি রোবটিক্সের একজন শিক্ষার্থী এটি তৈরি করেছেন।
লেজারের মাধ্যমে থ্রিডি ম্যাপিং তৈরি করে এশার (ESCHER) রোবটের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ সম্ভব। ছবিতে সেই থ্রিডি ম্যাপিংয়ের চিত্র দেখা যাচ্ছে।