ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’

 

পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’। এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ । রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও ফোয়ারাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে চমত্কার সেট। এই অনুষ্ঠানে থাকছে পুনাকের ওপর একটি সচিত্র প্রতিবেদন, একক ও দ্বৈত সঙ্গীত, দলীয় নৃত্য, একটি নতুন দেশাত্ববোধক দলীয় সঙ্গীত, পুলিশের সাফল্যজনক কার্যক্রম ও সামাজিক সমস্যা নিয়ে রচিত দুটি নাট্যাংশ। উপস্থাপক নির্মাতা আনজাম মাসুদের নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. শাহ জামান মিয়া। অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘নিজের নৈতিক দায়িত্ব থেকেই এই কাজটি করে থাকি। পুরো আয়োজনটি দারুণ উপভোগ্য হবে দর্শকদের কাছে এ আমার বিশ্বাস।’