সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঞ্চালনায়...

বিনোদন রিপোর্ট

 

ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তি শুক্লা ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. অরূপ রতন চৌধুরীর একটি দ্বৈত ভিডিও অ্যালবাম প্রকাশিত হবে ১ মার্চ। গানগুলোর সঞ্চালনায় অংশ নিয়েছেন ভারতের কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের পূজা ও প্রেম পর্যায়ে ৫টি বাছাইকৃত গান নিয়ে অ্যালবামটি বাজারে ছাড়বে সাউন্ডটেক। গানটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন কলকাতার সঙ্গীত পরিচালক দীপঙ্কর ভাস্কর। রবীন্দ্রসঙ্গীতের এই অ্যালবামের শিরোনাম ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’। এরইমধ্যে কলকাতার রেসোনেন্স স্টুডিওতে গানগুলোর রেকডিংয়ের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের কাজ শেষ করে বর্তমানে এডিটিংয়ের কাজও শেষ। চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘হৈমন্তি শুক্লা ও অরূপ রতনের রবীন্দ্রসঙ্গীতের গানের অ্যালবাম উভয় বাংলার মৈত্রীর বন্ধনকে দৃঢ় করবে, তেমনি শ্রোতার শ্রবণকে স্নিগ্ধ করবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ।’ ড. অরূপ রতন চৌধুরী বলেন, ‘এটা একটি অনন্য আয়োজন হতে যাচ্ছে। কারণ আমার আর শুক্লাদির গানের পাশাপাশি সৌমিত্র দা’র সঞ্চালনা অ্যালবামটিতে ভিন্নমাত্রা যোগ করবে।’