হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

শুক্রবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে পুকুরে গোসল করা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইউপি সদস্য মাহফুজ আহমেদ তালুকদারের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে ওইদিন বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।