ওসমানীনগরে ইউনুছ হত্যায় জড়িত সন্দেহে চারজন আটক

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে ব্যবসায়ী ইউনুছ আলী খুনের ঘটনায় চারজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চারজন খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশের হাতে আটককৃতরা হলো— ওসমানীনগর উপজেলার  ফয়েজ আহমদ (২০), ফাহিম আহমদ ধন মিয়া (২০), নেত্রকোনার মদন থানার অলিউর রহমান অলি (২০) ও দোকান কর্মচারী বাদশা মিয়া (২৩)। উল্লেখ্য, দক্ষিণ তাজপুর এলাকায় ইউনুছ মিয়া বুধবার তার ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন।