সিলেট অফিস
কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন শুক্রবার বিকালে। উপজেলার বড়চতুল ইউপির মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রোড অটোরিকশা (সিএনজি) গাড়ির ধাক্কায় ছফাই বেগম (৪৫) নামক এক বিধবা মহিলার মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জননী বিধবা ছফাই বেগম এক দরিদ্র পরিবারের মহিলা। অপর দুর্ঘটনাটি ঘটে বিকেল ৪টায়, নিহত হয়েছে ৭ বছরের এক শিশু। তার নাম রুহেদ আহমেদ। সে উপজেলার সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামের নুরুল আলমের পুত্র। জানা যায়, বিকেলে সে রাস্তায় বের হলে বিপরীতগামী লেগুনা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কানাইঘাট থানা পুলিশ শিশু রুহেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।