চট্টগ্রাম অফিস
জেলার পটিয়া উপজেলার মনসার টেক নামক স্থানে গতকাল শনিবার পিকআপ চাপায় সুলতান আহমেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার আহমদ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন সুলতান আহমেদ। পিকআপটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে সুলতান মারা যায়। নিহত সুলতান চট্টগ্রাম নগরীর সী-টেক্স নামের একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।