ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বর উর্দু উচ্চারণ করতে না পারায় ভেস্তে গেছে একটি বিয়ে। জানা গেছে, বর মুসলিম না হয়েও এক মুসলিম মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ছেলেটির ধর্ম সম্পর্কে সত্যতা জানতেন কনে। মেয়েটিই সব গোপন করে ছেলেটিকে মুসলিম রীতিনীতিতে বিয়ে করতে চেয়েছিলেন।
মঙ্গলবার (১৫ জুন) এখবর দিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, ছেলেটির বাড়ি সিদ্ধার্থনগরে। মেয়ের সঙ্গে তার পরিচয় অনলাইনে। মেয়েটি জেনেশুনেই তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু বিয়ের আসরে ছেলেটি কিছু উর্দু শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে না পারায় স্থানীয়দের মনে সন্দেহ জন্ম নেয়।
পরে ছেলেটির আইডিকার্ড পরীক্ষা করে মেয়ের পরিবার জানতে পারে যে সে মুসলিম নয়। পরে গ্রামবাসী ও মেয়ের পরিবার মিলে ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা দিলীপ শুক্লা জানিয়েছেন, ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এসএ