সুন্দরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে জনৈক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। জানা গেছে, গত শুক্রবার রাতে খাওয়ার পর নাজমুল ইসলাম ছোট ভাই নাহিদকে নিয়ে শয়ন ঘরে ঘুমাতে যায়।

গতকাল শনিবার ভোরে ছোট ভাই নাহিদ ঘুম থেকে জেগে দেখে বড় ভাই নাজমুল ঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। তার চিত্কারে বাড়ির লোকজন ছুটে এসে নাজমুলকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে পুলিশে খবর দিলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজার রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তদন্ত সাপেক্ষে মর্গে পাঠান। এ নিয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। নাজমুলের খবির উদ্দিন মহাবিদ্যালয় থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে দেওডোবা গ্রামের আনারুল ইসলামের ছেলে।