গৌরনদীতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সাগর বেপারীর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, রাত  পৌনে ৮টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী এক ঘন্টার অধিক সময় চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভিসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।