চট্টগ্রাম অফিস
যমুনা অয়েল লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার নগরীর কাজীর দেউরীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সামছুর রহমান। সভায় জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানির আয়কর পরবর্তী নিট মুনাফা ২৮১.০৭ কোটি টাকা অর্জিত হয়েছে। সভায় ১৩০ শতাংশ অর্থাত্ ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৩ টাকা লভ্যাংশ অনুমোদিত হয়। ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানি আয়কর, মূসক ও অন্যান্য খাতে ৮৬.৬০ কোটি টাকা সরকারি কোষাগারে প্রদান করে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুর রাজ্জাক, জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য শংকর প্রসাদ দেব, স্বাধীন পরিচালক মো. সরওয়ার আলম, বিপিসি’র পরিচালক (বিপণন) মো. আবু ইউসুফ মিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম প্রধান (পরিচালক) মোজাম্মেল হক ভূঁইয়া, শোয়ারহোল্ডার পরিচালক সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া, যমুনা অয়েল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. নাজমুল হক। সভায় আরো উপস্থিত ছিলেন বিপিসি’র প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।