ডেনমার্কের যে মাঠে খেলা হচ্ছে সেখান থেকে ঠিক ১০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে শুয়ে ক্রিস্টিয়ান এরিকসন। খেলা শুরুর ঠিক ১০ মিনিটের মাথায় আচমকা বন্ধ খেলা। একযোগে দু'দলের ফুটবলার দাঁড়িয়ে পড়লেন।
হাততালিতে মুখর গোটা স্টেডিয়াম। যোগ দিলেন ম্যাচ রেফারিও! অভাবনীয় এক দৃশ্য। এরিকসনের জন্য ছোট্ট একটা ট্রিবিউট ফুটবল বিশ্বের। গ্যালারিতে সমর্থকরা প্ল্যাকার্ডে লিখে এনেছিলেন, ‘পুরো ডেনমার্ক তোমার পাশে আছে, ক্রিস্টিয়ান।’
❤️ Denmark and Belgium unite to show their support for Christian Eriksen.#EURO2020 pic.twitter.com/jaaTpCNA3n
— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021
ক'দিন আগে খেলার মাঠ থেকে তার ঠিকানা হয়েছে হাসপাতালের বেড। মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। ম্যাচ চলাকালীন অকস্মাৎ কার্ডিয়াক অ্যারেস্ট। স্তব্ধ গোটা দুনিয়া, মাঠের ওই ছোট্ট কোনাটায় চোখ কোটি কোটি মানুষের। সবার প্রার্থনার দৌলতেই হয়তো সৃষ্টিকর্তা সদয় হয়ে প্রাণ ফিরিয়ে দিয়েছেন এরিকসেনের!
প্রিয় সতীর্থের অনুপস্থিতির শোককে শক্তিতে পরিণত করার মিশনেই হয়তো নেমেছিল ডেনমার্কের ফুটবলাররা! তাই তো খেলা শুরুর ২ মিনিট না গড়াতেই ফুটবল দুনিয়ার এক নম্বর দল বেলজিয়ামকে চমকে দেয় তারা। স্পষ্ট করে বললে মাত্র ৯৮ সেকেন্ডের মাথায়! আচমকা গোল করে বসেন ডেনমার্কের ইউসুফ পুলসেন। ইউরোর ইতিহাসে দ্রুততম সময়ে গোলের তালিকায় দুই নম্বরে ঢুকে পড়লো তার নাম (এক নম্বরে আছেন রাশিয়ার দিমিত্রি কিরিশেঙ্কো। ২০০৪ সালে গ্রিসের বিপক্ষে ম্যাচে ১ মিনিট ৭ সেকেন্ডে গোল দেন তিনি)।
???????? Yussuf Poulsen's opener was the second-fastest goal in EURO history! ????????????#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021
প্রথমার্ধের পুরোটা সময়ে এই লিড ধরে রাখে ডেনমার্ক। বেলজিয়ামের একের পর এক আক্রমণ রুখে দেয় তারা। তবে হার মানতে হয় ম্যাচের ৫৪ মিনিটে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরাত থোরগান হ্যাজার্ড।
আক্রমণ অব্যাহত রাখেন ব্রুইনা-লুকাকুরা। দু'জনের দারুণ রসায়নে ৭০ মিনিটে ডি ব্রুইনা যে গোলটা করলেন, সেটি ফুটবলপিয়াসুদের চোখে লেগে থাকবে দীর্ঘদিন। ২-১ গোলে ম্যাচের লিড নেয় তারা। স্কোরলাইন শেষ পর্যন্ত এমনই থাকে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচে হারলেও ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের চোখে চোখ রেখে কথা বলেছে ডেনমার্কের ফুটবলাররা। গোলপোস্টে সমান ৫টি শটও করেছে তারা। সমর্থকরা যে দারুণ একটা ম্যাচ উপভোগ করেছে সেটি বলা যায় কোনো সন্দেহ ছাড়াই।
এবারের ইউরোতে ইতালির পর দ্বিতীয় দিল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিলো বেলজিয়াম। দুর্দান্ত নৈপুণ্যের সুবাদে স্টার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন রোমেলু লুকাকু।
???? Romelu Lukaku is recognised for his sensational second-half performance ????????????#EUROSOTM | @Heineken | #EURO2020 pic.twitter.com/9ss0748TjB
— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021
দুই ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি ডেনমার্ক। এবার রাশিয়ার মুখোমুখি হবে তারা। বেলজিয়ামের পরবর্তী প্রতিপক্ষ ফিনল্যান্ড।
ইত্তেফাক/এএএন/জেএইচ