রুবেল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত

ইত্তেফাক রিপোর্ট

কোর্ট রিপোর্টার্স এ্যাসোসিয়েশন, ঢাকার নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুবেল হাওলাদার। মঙ্গলবার কোর্ট রিপোর্টার্স এ্যাসোসিয়েশন্স, ঢাকার কার্যালয়ে সংগঠনটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় সভাপতি।