মৃত্যুবার্ষিকী

আব্দুর রাজ্জাক মাস্টার

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক মাস্টার এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে বাদ জুমা তার গ্রামের বাড়িতে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। মরহুমের রুহের মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী ও তার ছেলে সাবেক অর্থনৈতিক উপদেষ্টা (সচিব পদমর্যাদা) মোঃ শাহ আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।