আট বিভাগের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে পিঠা উত্সব ও প্রতিযোগিতা

দেশের আট বিভাগের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে রাজধানীর রাওয়া ক্লাবে দিনব্যাপী হয়ে গেল ‘পিঠা উত্সব’ ও প্রতিযোগিতা। এতে অংশ নেন ৪০ জন প্রতিযোগী। যারা এলাকার ঐতিহ্যবাহী পিঠা ও নিজেদের তৈরি নতুন পিঠা প্রদর্শন করেন। পিঠার স্বাদ ও পুষ্টিগুণের ওপর নির্ভর করে নম্বর দেন বিচারকরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিভাগের আফরোজা জায়েদি জেসিকা, ২য় চট্টগ্রামের লতিফা আক্তার ও ৩য় যশোরের আফরোজা আহমেদ সনি।

গতকাল শনিবার পিঠা উত্সবে প্রধান অতিথি ছিলেন কথ্যা সাহিত্যিক ড. জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। আরো উপস্থিত ছিলেন ওয়ার্লপুর করপোরেশনের কান্ট্রি ডিরেক্টর অমিত রাতুরী, বেস্ট ইলেট্রনিক্সের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক ও লবী রহমান। ওয়ার্লপুরের সহযোগিতায় পিঠা উত্সব ও প্রতিযোগিতার আয়োজন করে ‘লবী রহমানস্ কুকিং ফাউন্ডেশন।’