জরিমানা সাড়ে ২০ লাখ টাকা
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক দিনে প্রায় সাড়ে ৪ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২০ লাখ ৪৪ হাজার ৫০ টাকা জরিমানা ও ১৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৬টি গাড়ি রেকার করা হয়েছে। গত শুক্রবার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ এ অভিযান চালিয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশের দায়ের করা ৪২৩০টি মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫১টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬৯১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫০টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১১টি মামলা দেওয়া হয়।