ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগাতেই ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে ভালভাবেই লড়ে যাচ্ছে। সফরকারীদের প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট করে দেওয়ার পর গতকাল শনিবার অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেই ১০২ রানের ব্যবধান গড়ে নেয় ক্যারিবীয়রা। সর্বশেষ আট উইকেটে ২৯০ রান তুলেছে দলটি। এমনিতেই স্বাগতিকরা দ্বিতীয় টেস্টটি শুরু করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে। কাল তারা খেলতে নামে দ্বিতীয় দিনে তোলা ২৭২/৬ নিয়ে। এরপর অ্যান্ডারসন আঘাত হেনে একে একে আউট করে দেন জ্যাসন হোল্ডার (২২) ও ক্যামার রোচকে (৬)। এর আগে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (৪৯), জন ক্যাম্পবেল (৪৭), শাই হোপ (৪৪) ও ডোয়াইন ব্রেভো দলকে ভালো ভিত গড়ে দেন। ব্রাভো এ রিপোর্ট লেখার সময় ৪২ রানে অপরাজিত ছিলেন।