কোপা আমেরিকায় আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম ভরসা রদ্রিগো ডি পল। ইতালিয়ান ক্লাব উদিনেস ছেড়ে এই আর্জেন্টাইন এবার যাচ্ছেন লা লিগায়।
অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ফাইনাল। ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে নিচ্ছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।
এদিকে কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। বাংলাদেশ সময় গতকাল শনিবার ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়।
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসিরা।
ইত্তেফাক/এএএন/এমআর