প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কলেজছাত্র আটক

নেত্রকোনা প্রতিনিধি

গতকাল শনিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে নেত্রকোনা শহরের সাতপাই বিলপাড় এলাকার সাইমন ছাত্রাবাস থেকে মহসিন আলম সাজু (১৮) নামের এক কলেজ ছাত্রকে র্যাব-১৪ আটক করেছে। গত শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আলম নেত্রকোনা সরকারি কলেজের প্রথমবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। র্যাবের অধিনায়ক লেঃ কর্ণেল এমএ শোভন খান জানান, আটককৃত মহসিন এসএসসির প্রশ্ন-পত্র ফাঁস করবে বা পরীক্ষার্থীদের নিকট বিক্রয় করবে এমন গোপন খবরের ভিত্তিতে গত কয়েকদিন যাবত্ তাকে মনিটরিং করা হচ্ছিল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জ র্যাব অফিসে নেওয়া হয়।