অষ্টগ্রামে কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-মধ্যপাড়া (সূতিহাটি) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম জালাল মিয়া (৫৫)। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন যাবত্ জালাল মিয়া ও তার খালাতো ভাই আ. রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন জালাল মিয়া বিবদমান জমিতে পানি দিতে গেলে আব্দুর রহমান ও তাদের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন জালাল মিয়ার ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি মারতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রী তহিদা বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।