গনসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য আজিমুদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গনসংহতি আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আহবায়ক দেওয়া আবদুর রশিদ নিলু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব হারম্ননুর রশিদ মাহমুদ, সদস্য আরিফুর রহমান মিরাজ, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক শিকদার প্রমূখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি এ্যাড. এ.কে আজাদ, গনফোরাম বরিশাল জেলা সভাপতি এ্যাড. হিরণ কুমার মিঠু, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ জেলা শাখার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী প্রমূখ।