শামসুল হকের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের জন্মশত বার্ষিকী ছিল ১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মৃত্তিকা বাংলাদেশের উদ্যোগে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘর, কবি সুফিয়া কামাল মিলনায়তন শাহবাগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাবেক ছাত্রনেতা আল মুজাহিদী উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম।— প্রেস বিজ্ঞপ্তি