উইন্ডোজ পিসি থেকে আইফোনে মিউজিক নেয়ার কৌশল

মাহবুব শরীফ

 

অনেকেই কম্পিউটার থেকে মিউজিক বা ভিডিও  আইফোনে নিয়ে অনেক ঝামেলায় পড়েন। অ্যান্ড্রয়েড ফোনে এই পদ্ধতিতে মিউজিক বা ভিডিও নিলে তা অনায়াসেই দেখা ও শোনা যায়। অ্যান্ড্রয়েড এর পদ্ধতিতে আইফোনে এই কার্য চলবে না। তাই জেনে নিতে হবে একটি কৌশল। পাঠকদের সুবিধার্থে কম্পিউটার থেকে আইফোনে মিউজিক বা ভিডিও নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হলো এ লেখায়।  কৌশলটি সম্পর্কে জেনে নেয়া যাক—

ওএস চালিত অ্যান্ড্রয়েড ডিভাইসে সহজেই ডেস্কটপ কম্পিউটার থেকে ফাইল স্থানান্তর করা সম্ভব। ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযোগ করে ডিভাইসের ফোল্ডারে তথ্য আদান-প্রদানের মতো করেই ফাইল আদান-প্রদান করা সম্ভব হয়। তবে উইন্ডোজ পিসি থেকে আইফোনে ফাইল স্থানান্তরে ততটা সহজ নয়। এজন্য প্রথমে আপনাকে আইটিউন সফটওয়্যারটি ডাউনলোড করে তা ইনস্টল করে নিতে হবে। এরপর কম্পিউটারে ডাটা কেবলের মাধ্যমে আইফোন/আইপ্যাডটি সংযুক্ত করতে হবে। এ সময় ডিভাইসটি অবশ্যই আনলক অবস্থায় রাখতে হবে। পরবর্তীতে আইটিউন সফটওয়্যারটি চালু করে উপরের ডান পাশের মোবাইল আইকনে ক্লিক করতে হবে। এতে ডিভাইসটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হবে। ডিভাইসটি সংযুক্ত হওয়ার পর কম্পিউটারে ডিভাইসটির নাম, স্টোরেজ ও ব্যাটারি সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। এরপর আইটিউন সফটওয়্যারের বামপাশে ‘use my device’ অপশন থেকে ‘music’-এ ক্লিক করতে হবে। এরপর কম্পিউটারে থাকা মিউজিক ফাইলটি ড্রাগ করে মিউজিক প্লে-লিস্টে ড্রপ করতে হবে। কিছু সময়ের মধ্যেই ফাইলটি মিউজিক লিস্টে চলে যাবে। এখন ‘DONE’ বাটনে ক্লিক করতে হবে।

আপনি যদি আইফোনে ভিডিও নিতে চান তাহলে ‘MOVIES’ অপশনটিতে গিয়ে একই পদ্ধতিতে ভিডিওটি আইফোনে নিতে পারবেন। এভাবে উইন্ডোজ পিসি থেকে আইফোন বা আইপ্যাড মিউজিক বা ভিডিও সম্ভব।