চারটি শহরে কার্যক্রম বাড়ালো ওভাই

তরিক রহমান

 

বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি ‘ওভাই’ নতুন চারটি শহরে তাদের কার্যক্রম বর্ধিত করেছে। এই শহরগুলো হলো-যশোর, রাজশাহী, খুলনা এবং কক্সবাজার। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ, সিলেট এবং চট্টগ্রামে ওভাইয়ের কার্যক্রম চলমান রয়েছে।  

২০১৮ সালের প্রথম দিকে যাত্রা শুরু করার পর থেকেই ওভাইয়ের লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের দৈনন্দিন যাতায়াতকে সহজ করা ও তার পাশাপাশি উন্নত ও ভিন্নধর্মী সেবা প্রদান করা। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই ওভাই নিয়ে এসেছে নিজস্ব মোটরসাইকেল বহর, সিএনজি এবং নারীদের জন্য বিশেষায়িত সেবা ‘ওবোন’।

ওভাইয়ের জন্য তাদের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যথেষ্ট পরিমাণ যাচাই-বাছাই করে যানবাহন নিবন্ধন এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চালক নিয়োগ করে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য যে, ওভাইতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে যাত্রীদের রক্ষা করে সর্বাধিক নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করার জন্য রয়েছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) যার মাধ্যমে যাত্রী ও ড্রাইভার দুজনেরই অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব। ওভাই অ্যাপের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো ঝঙঝ বাটন। যাত্রাপথে কোনো সমস্যার সম্মুখীন হলে যাত্রী এবং চালক উভয়ই ঝঙঝ ব্যবস্থার মাধ্যমে ওভাইয়ের গ্রাহকসেবা নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পাবেন তাত্ক্ষণিক সহায়তা। এছাড়াও ওভাইয়ের আছে পূর্ব থেকে রাইড বুক করার ব্যবস্থা। এতে করে যাত্রী চাইলে কোনো রাইড আগে থেকেই অ্যাপের মাধ্যমে বুক করে রাখতে পারবেন। অ্যাপের পাশাপাশি ব্যবহারকারীরা ওভাইয়ের গ্রাহকসেবায় ১৬৬৩৩ অথবা ০৯৬১০০৫৬৭৮৯ নম্বরে যোগাযোগ করেও রাইড নিতে পারবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ওভাই ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে এবং তাদের এই বিপুল চাহিদা পূরণ করার জন্য আছে ১.৫ লাখেরও বেশি চালক। গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর, উভয় মাধ্যমেই ওভাই অ্যাপটি পাওয়া যাচ্ছে।