দেশের বাজারে অনেকগুলো ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। ক্রেতারা তাদের পছন্দমতো সেট কিনে থাকেন বিভিন্ন সময়ে। তবে, কোনো ভালো ব্র্যান্ড ভালো স্মার্টফোনে মূল্যছাড় দেয় কিনা সে অপেক্ষাতেও থাকেন অনেক ক্রেতা। যারা এমন সুযোগের আশায় রয়েছেন তাদের জন্য একটি সু-সংবাদ নিয়ে হাজির হয়েছে হ্যান্ডসেট বিক্রির প্রতিষ্ঠান সিম্ফনি।
সম্প্রতি প্রতিষ্ঠানটি জনপ্রিয় চারটি মডেলের ওপর মূল্যছাড়ের অফার দিয়েছে। মডেলগুলো হলো—সিম্ফনি ভি ১৩৫, ভি ১৪০, ভি ১৫৫ এবং আই ১০ প্লাস ।
১ জিবি র্যাম, ৮ জিবি স্টোরেজ এবং ফুল ভিশন ডিসপ্লে সমৃদ্ধ ভি ১৩৫ স্মার্টফোনটির পূর্বের মূল্য ছিল ৫ হাজার ৬৯০ টাকা যা মূল্যছাড়ে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯০ টাকায় এবং ক্রেতারা হ্যান্ডসেটটির সঙ্গে বিনামূল্যে পাবেন একটি সেলফি স্টিক। অ্যান্ড্রয়েড গো এবং ফুল ভিশন আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ ভি ১৪৫ স্মার্টফোনটির মূল্য ছিল ৬ হাজার ২৯০ টাকা যার বর্তমান মূল্য ৫ হাজার ৬৯০ টাকা। ফোরজি নেটওয়ার্ক এবং ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের ভি ১৫৫ স্মার্টফোনটির মূল্য ছিল ৬ হাজার ১৯০ টাকা যার বর্তমান মূল্য ৫ হাজার ৭৯০ টাকা। মেটাল ব্যাক কভার এবং ডেডিকেটেড সেলফি বাটনের আই১০ প্লাসের মূল্য ছিল ৭ হাজার ৫৯০ টাকা যার বর্তমান মূল্য ৬ হাজার ৯৯০ টাকা।