চলচ্চিত্র পরিচালক সমিতির শপথগ্রহণ

 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা শপথগ্রহণ করলেন গতকাল। এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচালকদের শপথবাক্য পাঠ করান এই নির্বাচনের প্রধান কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটির সদস্যরা হলেন মুশফিকুর রহমান গুলজার (সভাপতি), মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), বদিউল আলম খোকন (মহাসচিব), শাহীন সুমন (উপ-মহাসচিব), মো. সালাহউদ্দিন (কোষাধ্যক্ষ), কবিরুল ইসলাম রানা (সাংগঠনিক সচিব), মোস্তাফিজুর রহমান মানিক (আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব), শাহীন কবির টুটুল (সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব) এবং মো. আনোয়ার সিরাজী (প্রচার, প্রকাশনা ও দফতর সচিব)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এমএ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মণি, আবুল খায়ের বুলবুল ও ইলিয়াস ভূঁইয়া।