চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামে গত শুক্রবার অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
অগ্নিকাণ্ডে ৬ বাড়ির ১৭টি সেমিপাকা টিনের ঘর, গবাদিপশু, নগদ ৫ লাখ টাকা, ফ্রিজ, টিভি, ফ্যান, ২’শ মণ ধান, ২০ মণ চাল, ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন, শুকুর আলী, হযরত আলী, শহর আলী, গহর আলী, রবিউল ইসলাম ও আঃ রহিমের ছেলে মো. বেনু। গবাদিপশু ও হাঁস-মুরগি বাড়িতে আটকানো ছিল। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারেননি।
তবে বিদ্যুতের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে না। চাটমোহর হতে ফায়ার সার্ভিস এসে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর ধারণা এই বাড়িগুলোর উপর দিয়ে পল্লী বিদ্যুতের এ্যালোমোনিয়ামের অরক্ষিত তার থেকেই হয়তোবা আগুনের সূত্রপাত হয়েছে।